1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক এর ম্যানেজারের মৃত্যু তিন অডিট কর্মকর্তা থানায় নওগাঁয় মাদকবিরোধী অভিযানে প্রায় এক হাজার লিটার চোলাই মদ জব্দ ​কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা কাশিয়ানীতে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কানাইঘাটে বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে ১৫ দিন অবস্থানের অভিযোগ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সোনারগাঁয়ে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বাংলাদেশের ভুমি ব্যবস্থাপনা মাপজোক ডিজিটালাইজ করণে জাতীয় পর্যায় রেজিস্ট্রেশন হয়েছে হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

শাহজাদপুরে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

সিরাজগঞ্জের শাহজাদপুরে, সিরাজগঞ্জ- ৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ জন প্রার্থীর মধ্যে ৯ জনই জামানত হারিয়েছেন।গত ১৩ই ফেব্রুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৫ সালের ১৩ই ডিসেম্বরের পরিপত্র অনুযায়ী যদি কোন প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন তবে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই ফলাফল অনুযায়ী শাহজাদপুরে ৯ প্রার্থী জামানত হারিয়েছেন।

তারা হলেন- মিসবাহ উদ্দিন (ইসলামী আন্দোলন) ২৫৪০ ভোট। আনোয়ার হোসেন (বাসদ) ৩৭৫ ভোট। আসাদুল হক (আমজনতার দল) ৬৪৯ ভোট।মোক্তার হোসেন (জাতীয় পার্টি) ১০৬২ ভোট।মোছাঃইলোরা খাতুন (জেএসডি)৮৮৪ ভোট।আবু জাফর আনোয়ারুস সাদাত (এবি পার্টি)২৬৮ ভোট।মোশারফ হোসেন শহিদুল (ইসলামী ফ্রন্ট)১১৩০ ভোট। স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির,৪২৭ ভোট। এবং ওয়াসেক ইকবাল খান মজলিস,২৫২ ভোট। ২ লাখ ৮৫ হাজার ৩৮৪টি ভোটের মধ্যে ১ লাখ ৭০ হাজার ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ডক্টর এম এ মুহিত।

সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের ১২.৫ শতাংশ ভোট না পাওয়ায় সিরাজগঞ্জের বিজয়ী ও প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়া প্রায় সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.