মানবিক দৃষ্টান্ত স্থাপন পরাজিত প্রার্থীর বাড়িতে গেলেন মিষ্টি নিয়ে। তার ব্যক্তিগত অফিসে বসে কুশল বিনিময়সহ তার পরিবারের খোঁজ খবর নিলেন নির্বাচিত প্রার্থী। কুশল বিনিময় শেষে মিলেমিশে সংসদীয় আসন মডেল এলাকা হিসেবে গড়ে তোলার জন্য সম্মিলিত দোয়া করলেন, করলেন ফুলেল শুভেচছা বিনিময়। শুক্রবার রাত প্রায় নয়টার সময় মুন্সীগঞ্জ-০১ আসনের (সিরাজদিখান-শ্রীনগর) জামায়াতের প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজির বাসায় একই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত শেখ মোঃ আব্দুল্লাহ।
ভিডিও ফুটেজ ও তথ্য সুত্রে জানা যায়, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ফখরুদ্দিন রাজির বাসায় প্রায় ১ ঘন্টা সময় কাটান। এসময় উভয়ে দীর্ঘক্ষণ সংসদীয় আসন নিয়ে ও ব্যক্তিগত খোঁজ খবর নেন। পাশাপাশি নিজের সংসদীয় আসন কে মডেল হিসবে গড়ে তুলতে সহযোগিতা ও দোয়া চান। এসময়আগামী দিনে উভয়ে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করেন।
এ নিয়ে পুরো জেলা জুড়ে আলোচনার জড় বইছে। সচেতন নাগরিক মহল বলছে এটা উজ্জ্বল মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত। বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে রাজনৈতিক নেতাদের মধ্যে এমন সম্পর্ক হওয়া উচিৎ। এমন বিরল দৃষ্টান্ত সকল রাজনৈতিক নেতৃবৃন্দের অনুসরণীয় হওয়া উচিৎ।