মাদারীপুর সদর থানার ঘটমাঝি ইউনিয়নের মৃত খালেক চাপরাশির ছেলে, নসু চাপরাশির ছোট ভাই হাবিব চাপরাশি (৪৫) মটর সাইকেল চালিয়ে নবনির্বাচিত মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়ার পথে লোয়াইরডাঙ্গা নামক স্থানে বিপরীতদিক
থেকে আসা ঢাকা গামি এ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে এ ঘটনায় হাবিব চাপরাশি ও আল আমিন নামে দুইজন গুরুতর আহত হন।
স্থানীয় জনতা দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাৎক্ষণিক মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাবিব চাপরাশিকে মৃত ঘোষণা করেন এবং আহত আল-আমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায় উক্ত হাবিব চাপরাশি গত এক মাস হল তিনি কুয়েত থেকে ছুটিতে বাড়িতে আসেন বাড়িতে তার এক স্ত্রী ও তিন সন্তান আছে। এই ঘটনায় এলাকায় শোকের মাতম দেখা দিয়েছে। সদর থানা পুলিশ সুরত হাল শেষে মরা দেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।