1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বিজিবির তৎপরতায় ব্যর্থ নেশাজাতীয় সিরাপ পাচার

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহীর সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি ) ভোর পৌনে ৬টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীন মীরগঞ্জ বিওপির হাবিলদার সেলিম রেজার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

এসময় মেইন পিলার ৭৮/৭-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জিআর নং ৭২৫৮০৪ ও ম্যাপশিট নং ৭৮ডি/১৬ এলাকায় রাওথা পদ্মা নদীর চরে আরআইবি ও এসআইপি-এর সিভিল সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় ব্রনকফ নেশাজাতীয় সিরাপ ও ১৫ বোতল ভারতীয় ফেনসি ডিএক্স নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত ব্রনকফ সিরাপের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা, ফেনসি ডিএক্স সিরাপের মূল্য ৬ হাজার টাকা এবং একটি প্লাস্টিক বস্তার মূল্য ১০ টাকা ধরা হলে মোট সিজার মূল্য দাঁড়ায় ৪৬ হাজার ১০ টাকা। অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো আসামিকে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত নেশাজাতীয় দ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.