1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বৈষম্যহীন ইনসাফের নবীনগর গড়তে চান স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসেন তাপস

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে সাবেক চারবারের সংসদ সদস্য মরহুম কাজী আনোয়ার হোসেনের সন্তান স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের বিশাল নির্বাচনি জনসভা ৮ ফ্রেব্রুয়ারি দুপুর ৩ টায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইকবাল হোসেন মোল্লার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেন, আমি নির্বাচিত হলে বৈষম্যহীন ইনসাফের নবীনগর কায়েম করবো ইনশাআল্লাহ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,মাদক, চাঁদাবাজি,সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।
এসময় উপস্থিত মা বোনদের কাছে হাতজোড় করে বলেন,১২ তারিখ ফজর নামাজের পর পর আপনারা ভোটকেন্দ্রে চলে যাবেন। সেদিন আপনাদের স্বামীদের রুটি কলা খাইয়ে ভোট কেন্দ্রে পাঠিয়ে দিয়েন।
দুপুরের পর থেকেই জনসভাটি বিশাল জনসমুদ্রে পরিনত হতে থাকে। নারী পুরুষের পাশাপাশি তরুনদের মিছিল, শ্লোগানে শ্লোগানে হাইস্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.