1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নারায়ণগঞ্জে ধামগড় পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‎বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ)

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা জোরালো হয়ে উঠেছে। গনঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম উদ্দীন (আকাশ) ট্রাক প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় এলাকায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

রোববার বন্দর-পতেঙ্গা এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় গনঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা গনঅধিকার পরিষদের সভাপতি মোঃ মোস্তাকিম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন এবং সহ-সভাপতি মোঃ মাসুদ রানাসহ অন্যান্য নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম-১১ আসন দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে এ এলাকার সাধারণ মানুষ ন্যায্য অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। বন্দরের শ্রমজীবী মানুষ, কর্মসংস্থান, পরিবেশ দূষণ, জলাবদ্ধতা ও নাগরিক সেবা নিয়ে কার্যকর কোনো টেকসই উদ্যোগ দেখা যায়নি। ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ) তাঁর বক্তব্যে বলেন,

“এই আসনের মানুষ পরিবর্তন চায়। আমি ট্রাক প্রতীক নিয়ে সাধারণ মানুষের অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাজনীতির পক্ষে মাঠে নেমেছি। নির্বাচিত হলে বন্দর-পতেঙ্গাকে একটি পরিকল্পিত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য।”

গনঅধিকার পরিষদের নেতারা জানান, ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন (আকাশ) একজন শিক্ষিত, দক্ষ ও আদর্শবান প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করছেন। আগামী দিনে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে ট্রাক প্রতীকের পক্ষে জনমত আরও সুসংহত করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.