1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পটিয়ার হারানো ঐতিহ্য ফেরাতে ও সুফীবাদী সমাজ গড়তে রাজপথে সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

“দুনিয়াতে আমার কোনো চাওয়া–পাওয়া নেই। রাষ্ট্রীয় সম্পদ নিজের পকেটে ভরার জন্য নয়, প্রিয় পটিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং একটি সুফীবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি রাজপথে নেমেছি। আমি শুরু থেকেই চাকুরীরচ্যুত ব্যাংকারদের পাশে ছিলাম এবং তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলাম। পাশাপাশি নির্যাতিত ও নিপীড়িত সাধারণ মানুষের জন্যও কাজ করতে চাই।” এমন বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বৃহত্তর সুন্নী জোট ও ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু। রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে আয়োজিত গণসংযোগে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা ও চাহিদা শোনেন। তিনি বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য। ক্ষমতার রাজনীতি নয়, সাধারণ মানুষের অধিকার রক্ষা ও ন্যায্যতার পক্ষে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু সকলকে আসন্ন নির্বাচনে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে ইসলামি ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা ও ইসলামী যুবসেনার পটিয়া উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গণসংযোগে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.