নওগাঁ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৪৮/৩ বদলগাছী মহাদেব পুর সংসদীয় আসনে ভোটার সংখ্যা বদলগাছী উপজেলায় ১,৭৯,৭৮৮ জন,তার মধ্যে পুরুষ ভোটার ৮৮,৮,৬২ জন।নারী ভোটার সংখ্যা ৯০.০৯২৫ জন। মহাদেবপুরে মোট ভোটার সংখ্যা ২ লাখ৫৭, হাজার ১১৪ জন,তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ০৯৫ জন,নারী ভোটার ১ লাখ ৩০হাজার ১৯ জন।
দুই উপজেলা মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৯০২ জন।
নির্বাচনে দলীয় প্রার্থী ৭ জন, স্বতন্ত্র প্রার্থী ১ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্ত এিমুখি লড়ায়ে বিএনপি জামাত ও স্বতন্ত্র প্রার্থী কঠোর লড়াই , ভোটের মাঠে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন দেখা যায় । (মহাদেবপুর-বদলগাছীতে বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল,ধানের শীষ,তিনি বিভিন্ন ইউনিয়ন হাট বাজারে গনসংযোগ চালিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন আমি নির্বাচিত হলে বেকারত্ব দূর করব, শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত করব, এবং রেললাইন যোগাযোগের ব্যবস্থা প্রচেষ্টা অব্যাহত রাখবো।
মাওলানা মাহফুজুর রহমান কেন্দ্রীয় নেতা বাংলাদেশ জামাতে ইসলাম দাঁড়ি পাল্লা,তিনিও বিভিন্ন ইউনিয়ন ও হাটবাজারে গনসংযোগ চালিয়ে বক্তব্যকালে তিনি বলেন, সৎকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব কে দূর করব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে যেতে সকলের সহযোগিতার আহবান ।
সাবেক ডেপুটি স্পীকার আক্তার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি স্বতন্ত্র প্রার্থী,মার্কা কলস, তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে বলেন, পিতার অসমাপ্ত কাজ গুলি আমি সমাপ্ত করতে চাই এলাকায় কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করতে চাই , কৃষকের ভাগ্য বদলে কাজ করতে চাই।
মুফতি মাওলানা নাসির বিন আসগর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মার্কা পাখা, তিনি হাটবাজারে পথসভায় বক্তব্য রেখে দেশবাসীর জন্য দোয়া করেন, দোয়ায় তিনি বলেন আল্লাহ বাংলাদেশের সংসদে আর কোন জালেমকে তুমি আশ্রয় দিও না।
মাসুদ রানা জাতীয়পাটি লাঙ্গল, তাকে মাঠে কোন গণসংযোগ করতে দেখা যায় নি,তবে কয়েক টি ইউনিয়নে গিয়ে গাড়ি থেকেই বক্তব্য রাখেন, তিনি বলেন নিরাপত্তায় থাকতে চাইলে পল্লীবন্ধুর নাঙ্গল মার্কায় ভোট দিবেন। কালিপদ সরকার সমাজতান্ত্রিক দল মার্কা মই, বাসুদের প্রার্থীর মাইকে প্রচার প্রচারনা চোখে পড়েছে।আব্দুলাহ আল মামুন সৈকত মার্কা টিভি রাস্তায় মাইক দিয়ে প্রচার করা দেখা যায়। সাদ্দাম হোসেন প্রাথী কে প্রচার প্রচারনায় দেখা যায় নি। গতকাল মিঠাপুর বাজারে
সাধারণ ভোটার বাবু, আলী, মাহমুদুল,সহ বেশ কয়েকজন জানান এই আসনে ধানের শীষ,দাঁড়ি পাল্লা, ও স্বতন্ত্র প্রার্থী কলসের মধ্যে এিমুখি লড়াই হবে।
বদলগাছী উপজেলা নির্বাচন অফিসার জোবায়ের হোসেন জানান, বদলগাছী উপজেলায় মোট ৬১ টি কেন্দ্রে ভোট গ্রহন হবে,তার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৭ টি।দুই উপজেলা মিলে মোট ১৪২ টি ভোট কেন্দ্রে ভোটার গনের নিরাপত্তার ব্যবস্থা ও শান্তি পূর্ণ ভাবে যেন ভোট দিতে পারে প্রশাসনের পক্ষ থেকে সার্বিকব্যবস্থা চলছে।
নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম বলেন, বর্তমানে নির্বাচনী মাঠে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে। এছাড়াও প্রত্যেক এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জরুরি ভাবে কাজ করবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি নির্বাচনী মাঠে কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি রয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুলসহ অন্যান্য প্রার্থীরা। তাদের প্রত্যাশা নির্বাচনের মাঠে সকলের জন্য সমান ভাবে লেভেল প্লেয়িং ফিল্ড এর ব্যবস্থা করতে অনুরোধ জানান,বিএনপি ও জামাত প্রার্থী।