1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ভূঞাপুরে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার—এই দাবি সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।

রোবিবার  (তারিখ ০৮/০২/২০২৬ইং) সকাল থেকে ভূঞাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতিতে অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে একত্রিত হয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মচারীরা পে-স্কেল সংক্রান্ত বৈষম্য নিরসন, ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়ন এবং কর্মচারীদের মর্যাদা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান মূল্যস্ফীতির বাজারে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ হলেও তাদের ন্যায্য অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত। পে-স্কেল কোনো অনুগ্রহ নয়, এটি সংবিধান স্বীকৃত অধিকার—এ কথা সরকারকে অবশ্যই উপলব্ধি করতে হবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু বারবার আশ্বাসের পরও দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

কর্মসূচিতে ভূঞাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হওয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  আয়োজকরা জানান, সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.