1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নিয়মিত অফিস করেন না শিবপুরের সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী তানজিনা!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১১৪ দেখেছেন

আর এ লায়ন সরকার জেলা নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী শিবপুর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারের বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ করেছেন সেবাপ্রত্যাশীরা। তারা জানান, মাসের অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন তিনি। ফলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

রোববার (৩০ জুন) দুপুর ১টার দিকে শিবপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারের অফিস কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি কক্ষটির আশপাশেও কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।

সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, বিভিন্ন কাজ নিয়ে বারবার এই অফিসে আসতে হয় আমাদের। তানজিনা আক্তারের সঙ্গে আমাদের দেখা হয় না। টেলিফোন করলেও তিনি ঠিকমতো কল ধরেন না। অল্প কথায় মেজাজ হারান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন বলেন, ‌‘সহকারী প্রকৌশলী তানজিনা আক্তার নিয়মিত অফিস করেন না বলে আমি জানতে পেরেছি। এ বিষয়ে তাকে শোকজ করা হবে।’

তানজিনা আক্তার ছুটি নিয়েছেন কিনা জানতে চাইলে রেজওয়ান হোসেন বলেন, ‘উনি কোনো ছুটি নেননি। এসব বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. সজিব বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে প্রতিদিন অফিস করতে হবে। তিনি (তানজিনা আক্তার) অফিস করছেন না নিয়মিত বলে অভিযোগ উঠেছে, সেহেতু এ বিষয়ে খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.