1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মেহেরপুরে জান্নাতি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ, সম্মাননা ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

মেহেরপুর জান্নাতি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ, রন্ধন শিল্পীদের সম্মাননা প্রদান এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুরের মল্লিকপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জান্নাতুল ফেরদৌস পারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি (মেহেরপুরের সাবেক জেলা প্রশাসক)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব শাহনাজ বেগম নীনা, উপ-পরিচালক (যুগ্ম সচিব) এস এম নাজিবুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাতুনে জান্নাত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাসিমা খাতুন।
বক্তারা নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.