1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাছ লুটের পর এবার পুরো পুকুর দখলের চেষ্টার অভিযোগ; অসহায় সংখ্যালঘু পরিবার নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ময়মনসিংহ-৪ সদরে ধানের শীষের পক্ষে বিএনপি নেতা রফিকুল আলম শামীমের ব্যাপক প্রচারণা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

ময়মনসিংহ-(৪ সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এর পক্ষে লিফলেট বিতরণ করে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক রফিকুল আলম শামীম। প্রতীক বরাদ্দের পর থেকে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দের বিজয় নিশ্চিত করতে নিয়মিত তিনি তার নিজ এলাকা ভাবখালী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিনরাত প্রচারণা চালাচ্ছেন তিনি। তার নেতৃত্বে নির্বাচনী মাঠে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতিতে এ প্রচারণা এলাকায় বেশ সাড়া ফেলেছে।

তিনি ভাবখালী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা জনবহুল পয়েন্টসহ ও আশপাশের এলাকায় এ প্রচারণা কর্মসূচি ধারাবাহিক ভাবে চালিয়ে যাচ্ছেন। প্রচারণাকালে তার সাথে যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক হাতে নিয়ে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন। প্রচারণা চলাকালে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং পথচারী ও দোকানদারদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

প্রচারণাকালে রফিকুল আলম শামীম এর নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও ধানের শীষ প্রতীক প্রদর্শন করে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে তারা ভোটারদের উদ্দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং পরিবর্তনের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণাকালে রফিকুল আলম শামীম বলেন, ময়মনসিংহ-৪ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার তারা ভোটের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভাবখালী তথা সদরবাসী বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দকে বিজয়ী করবেন। ইনশাআল্লাহ, বিজয়ের আনন্দ নিয়েই আমরা ঘরে ফিরবো।

শামীম বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা হচ্ছে।

প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ময়মনসিংহ-৪ সদর আসনে সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করছেন, এবারের নির্বাচন এলাকার রাজনীতিতে একটি নতুন পরিবর্তনের সূচনা করবে।

এদিকে, প্রচারণা কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা।

রফিকুল আলম শামীম এর নের্তৃত্বে বিশাল শো-ডাউন প্রতিদিন নিয়মিতই ভাবখালী বাজার থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান দলটির নেতাকর্মীরা। গণসংযোগ ও প্রচারণাকালে তারা সাধারণ ভোটার ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের সাথে নির্বাচনী গণ সংযোগও করেন তিনি। বিএনপি নেতা রফিকুল আলম শামীমের নেতৃত্বে নির্বাচনী প্রচারনায় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ ছাড়াও সাধারন মানুষও এতে অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.