1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত

জবিতে শবে বরাত উপলক্ষ্যে হামদ, নাত ও কিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ দেখেছেন

গত ৪ ফেব্রুয়ারি ২০২৬  জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে হামদ, নাত ও কিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক ডক্টর মোঃ রেজাউল করিম। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সকল ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়ে একটি পরিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। শবে বরাতের এই পবিত্র সময়ে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবাই মিলেমিশে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে এবং সকল ধরনের মতভেদ ও বিতর্কের ঊর্ধ্বে উঠে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে ওঠে।

জকসু’র সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ তাকরিম মিয়া (তাকরিম আহমাদ)-এর পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং জকসু’র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানাসহ জকসু’র নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.