1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মুন্সীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত, সড়ক অবরোধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

মুন্সীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় ফারহান ফয়সাল (৩১) নামের যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও তার সহযোগীকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী যৌথ বাহিনীর উপর হামলা চালায়। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মিরকাদিম পৌরসভার গোয়ালঘুর্নি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ওই এলাকার আবুল কাশেমের ছেলে। সে যমুনা ব্যাংকের আলদি শাখার কর্মী এবং দুই কন্যাসন্তানের জনক। এ ঘটনায় পিকআপ চালক লিটন (২৮) ও তার সহযোগী মাইনুদ্দিন (২৬) কে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, বুধবার বিকালে গোয়ালঘুর্নি মসজিদের সামনে দ্রুতগতির একটি পিকআপভ্যান ফয়সালকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে পিকআপসহ চালক ও সহযোগীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি হয়। এ সময় উত্তেজিত জনতা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ম সিপাহিপাড়া চৌরাস্তায় অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে ফয়সালের মরদেহ বাড়িতে পৌছালে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ বন্ধ করে দেয় ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, চালক ও সহযোগী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.