1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নরসিংদীতে থার্মেক্স গ্রুপের আদুরী গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ।

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৮৫ দেখেছেন

আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি:

তিন মাসের ওভারটাইম এবং বকেয়া বেতন পরিশোধের দাবীতে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে থার্মেক্স গ্রুপের আদুরী গার্মেন্টস শ্রমিকরা। রোববার বিকাল সাড়ে ৩টা থেকে শিবপুর উপজেলার কারারদী (বড়ইতলায়) ফ্যাক্টরীর সামনে মহাসড়ক অবরোধ শুরু করেন শ্রমিকরা। এসময় সড়কের উপর কাঠের আসবাপত্র দিয়ে অগ্নিসংযোগ করেন তারা।

এসময় শ্রমিকরা দাবী করেন, গত তিন মাস ধরে ওভারটাইমের বকেয়া পরিশোধ করছেন না কারখানা কর্তৃপক্ষ। ঈদের আগেও দেই, দিচ্ছি করে আর তা পরিশোধ করেনি। বকেয়া পরিশোধের দাবী করলেই নানা অযুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হয়। এসবের প্রতিবাদে ফুঁসে উঠেছে শ্রমিকরা।

এদিকে মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত ৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ঢাকা-মৌলভীবাজার, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা-ভৈরব-নেত্রকোণাগামী যাত্রীরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। আমরা দু-পক্ষের সাথেই আলোচনা করছি। আশা করছি দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
শিবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন জানান উধ্বর্তন কতৃপক্ষ মালিক ও শ্রমিক পহ্মের সাথে কথা বলছে আশা করি পরিস্থিতি অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.