1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন নির্বাচনকে ঘিরে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে‌ এমন অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নিজ আসন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়গুলোতে আমরা শান্তিতে ছিলাম না। আমাদেরকে প্রায় জেলে যেতে হয়েছে।  এবার দেশে একটা ভালো নির্বাচন হবে যেখানে সবাই ভোট দিতে পারবে। ভোট দিয়ে ভালো একটি দলকে নির্বাচিত করতে পারবে।

মহাসচিব বলেন, আমাদের শেকড় থেকে দেখা উচিত। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের জন্য। এ যুদ্ধ আমাদের অস্তিত্ব। এর মাধ্যমে আমাদের একটা স্বাধীন দেশ ও স্বাধীন ভূখণ্ড পেয়েছি। কিন্তু একটি গোষ্ঠী ঐ একাত্তরকে পিছনে ফেলে দিতে চায়।

তিনি বলেন, ভোট হচ্ছে আমানত, এই আমানতের খেয়ানত না করে সঠিকভাবে ভোট দেওয়ার মাধ্যমে ভোটের মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, এ নির্বাচনে আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে এ এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ প্রদানের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.