1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থান ৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার

বাংলাদেশ ছাত্রপক্ষ ও আইআরআই’র যৌথ উদ্যোগে মধুর ক্যান্টিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে মতবিনিময় সভা 

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

২ ফেব্রুয়ারী ২০২৬ বাংলাদেশ ছাত্রপক্ষ ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক মধুর ক্যান্টিনে আয়োজিত এই আলোচনা সভায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত মতামত সভাটিকে অর্থবহ করে তোলে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তরুণ সমাজের রাজনৈতিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। গণতন্ত্রের মূল শক্তি জনগণ- বিশেষ করে শিক্ষার্থীরা। তাদের মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ ছাত্রপক্ষের নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের রাজনৈতিক শিক্ষা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করাই এ ধরনের মতবিনিময়ের মূল উদ্দেশ্য। তারা আরও বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি জনগণের ক্ষমতায়ন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি মৌলিক হাতিয়ার।

আইআরআই’র প্রতিনিধিরা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে তরুণদের অংশগ্রহণ আন্তর্জাতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে আইআরআই ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

সভায় শিক্ষার্থীরা নির্বাচন ব্যবস্থার সংস্কার, ভোটাধিকার প্রয়োগের প্রতিবন্ধকতা, রাজনৈতিক জবাবদিহিতা এবং গণভোটের প্রাসঙ্গিকতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন। মতবিনিময় সভাটি একটি মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.