নড়াইলের লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় নবগঙ্গা ডিগ্রী কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্লাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গত শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিটি কার্যালয়ে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএম আলমগীর কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিটির উপদেষ্টা মন্ডলী সদস্য মোঃ লিয়াকত হোসেন, নবগঙ্গা ডিগ্রী কলেজের সরকারি অধ্যাপক মোঃ আলিম শেখ, অবসর সেনা সদস্য শাহিন আলম, সাংবাদিক বিএম কোবির হোসেন ও অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, বুলবুল আলম, মোঃ এনামুল হক, এস এম হাবিবুর রহমান, জনি চৌধুরীসহ অন্যান্য অতিথি বৃন্দ। শেষে অধ্যক্ষকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।