1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

শহীদ এরশাদ আলী লাডলার পিতা, বংশাল থানার ৩৩ নং ওয়ার্ডের বাসিন্দা হাজী মো. মাহাবুব আলীর মৃত্যুতে মায়ের ডাক এর শোক

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বংশাল থানার জনপ্রিয় ছাত্রনেতা শহীদ এরশাদ আলীর পিতা হাজী মাহাবুব আলী গতকাল ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ‘মায়ের ডাক’-এর সভাপতি হাজেরা খাতুন, সমন্বয়ক ও ঢাকা–১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি, আফরোজা ইসলাম আঁখি এবং মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

নেতৃবৃন্দ এক শোক বিবৃতিতে বলেন, মরহুম হাজী মাহাবুব আলী জীবনের শেষ দিন পর্যন্ত সন্তান হত্যার বিচার দাবিতে রাজপথে সংগ্রাম ও প্রতিবাদ চালিয়ে গেছেন। দুঃখ-কষ্ট বুকে নিয়েই তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। সন্তানের হত্যার বিচার দেখে যেতে না পারা আমাদের সকলের জন্য গভীর বেদনার।
নেতৃবৃন্দ আরও বলেন, ‘মায়ের ডাক’ সবসময় তাঁর শোকাহত পরিবারের পাশে ছিল, আছে এবং থাকবে।
তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.