1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পলাশে ব্যবসায়ী হত্যার রহস্য উন্মোচন ও বিচারের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নরসিংদীর পলাশে চরসিন্দুর বাজেরের ব্যবসায়ী মনি চক্রবর্তী (৪২) কে গুলি করে হত্যার ঘটনায় রহস্য উন্মোচন ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চরসিন্দুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, নিহতের পরিবারের স্বজন, এলাকাবাসী, বন্ধু মহলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকান্ডের ২৬ দিন পার হলেও এখনো হত্যার রহস্য উন্মোচন হয়নি। উদ্ধার হয়নি ব্যবহৃত অস্ত্র। আর এ ঘটনায় জরিত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করলেও মূল রহস্য এখনো উন্মোচন হয়নি বলে দাবি পরিবারের। দীর্ঘ দিনেও হত্যার রহস্য উন্মোচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
দ্রুত সুষ্ঠু তদন্ত করে মনি হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচন করে জরিতদের সর্বোচ্চ বিচার দাবি করা হয় মানববন্ধনে।

মানববন্ধনে নিহত মনি চক্রবর্তীর বাবা মদন মোহন চক্রবর্তী জানান, মনি আমার বড় ছেলে। সে বিদেশ থেকে দেশে এসে আমার সাথে ব্যবসায়ে সহযোগিতা করতো। ঘটনার রাতে ৮ টায় দোকান বন্ধ করে দুজনেই বেরিয়ে যাই। সে সুলতানপুরের বাড়িতে খরগোশের খাবার দিতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে মারা যায়। আমরা তার হত্যার বিচার দাবি করছি।
মনি চক্রবর্তীর স্রী অন্তরা চক্রবর্তী জানায়, বৈবাহিক জীবনে কোনদিন দেখিনি কারো সাথে মুখ খারাপ করে কথা বলতে। সে স্বপরিবারে আবার বিদেশে চলে যাওয়ার জন্য দেশের ব্যবসায় গুচিয়ে আসছিল। এই মুহুর্তে এমন একটি হত্যাকান্ড মেনে নিতে কস্ট হয়। এই অবস্থায় আমি বিধবা হলাম, দুটি সন্তান বাবা হারা হলো। এখন আমাদের কি উপায় হবে। আমি এই ঘটনার মুল রহস্য উদঘাটন হোক, এমনটাই দাবি করি।
এসময় আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইকবাল হোসেন, চরসিন্দুর পাকড়াগঞ্জ বাজার কমিটির সভাপতি মোশাররফ হোসেন, চরসিন্দুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, নিহত মনি চক্রবর্তীর মা গঙ্গারানী চক্রবর্তী, ছোট ভাই রনি চক্রবর্তী, শিক্ষক আব্দুল হান্নান, বন্ধু মাসুদ ভুইয়া, রাকিব মিয়া ও রিপন চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

গত ৫ জানুয়ারী রাতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে খুন হয় মনি চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.