1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

খুলনায় এসে উষ্ণ অভ্যর্থনা পেলেন আসিফ,সুমন,রাজ্জাক সহ বিসিবির পরিচালকরা

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

খুলনায় এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বিসিবির পরিচালক জনপ্রিয় কণ্ঠ শিল্পী আসিফ আকবর, সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনরা। গতকাল রুপসার কলেজ মাঠে বেলফুলিয়া ভৈরব স্পোটিং ক্লাবের উদ্যোগে বিসিবির পরিচালক ও সাবেক ক্রিকেটারদের সংবর্ধনা এবং প্রমিলা প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। অনুষ্ঠানে বিসিবির পরিচালক খান জুলফিকার আলী জুলু ও সাবেক ক্রিকেটার জাকির হোসেন হাওলাদার ও নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন সহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খুলনার গৌরবময় ক্রীড়া ঐতিহ্যের স্মৃতি চারন করে আজিজুল বারী হেলাল বলেন, এক সময় খুলনা ছিল ক্রিকেটের প্রান কেন্দ্র। স্কুল ক্রিকেট, নিয়মিত লীগ ক্রিকেট ও স্কুল মিল ভিত্তিক ক্লাব গুলো থেকেই জাতীয় দলের জন্য খেলোয়াড় উঠে আসত। কিন্তু সময়ের ব্যবধানে সেই ধারাবাহিকতা হারিয়ে গেছে। তিনি খুলনায় পুনরায় নিয়মিত ক্রিকেট লীগ চালুর জন্য বিসিবির পরিচালকদের প্রতি জোর আহবান জানান। অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, এক সময় জাতীয় দলের প্রায় ৮০ শতাংশ খেলোয়াড় খুলনা অঞ্চল থেকে আসত।নারী ক্রিকেটেও খুলনার অবদান ছিল উল্লেখযোগ্য। এখন সেই সংখ্যা কমে যাওয়া আমাদের জন্য উদ্ধেগজনক। তিনি খুলনায় আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএল ম্যাচ আয়োজনের দাবি জানান। বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সংগীত শিল্পী আসিফ আকবর বলেন, তরুন প্রজন্মকে খেলাধুলার সাথে যুক্ত করাই ভবিষ্যৎ বাংলাদেশের মুল চাবিকাঠি। তিনি মাসরাসা, ইংলিশ মিডিয়াম ও সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার উদ্যোগের কথা তুলে ধরেন। বক্তব্যের শেষে তিনি তার জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের উজ্জীবিত করেন। সাবেক ক্রিকেটার শেখ আলী আজগরের সভাপতিত্বে ও সাবেক ক্রিকেটার মল্লিক আ: সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, সমাজসেবক মঈনুল ইসলাম জমাদ্দার, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন, সাবেক ক্রিকেটার শাহ আসিব হোসেন টিংকু, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, শফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান বেল্লাল, রেজাউল ইসলাম প্রমুখ। এর আগে সাবেক কৃতি খেলোয়াড়দের একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। এসময় শতশত দর্শক কৃতি খেলোয়াড়দের খেলা উপভোগ করেন। অনুষ্ঠান শেষে রাতে মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে কণ্ঠ শিল্পী আসিফ আকবর সহ খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.