1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ‘রেসিডেন্সিয়াল স্টার ও সেরাদের সেরা’ পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নরসিংদীর পলাশে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে “রেসিডেন্সিয়াল স্টার ও সেরাদের সেরা–২০২৫” পুরস্কার বিতরণ, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ৩১ জানুয়ারি দুপুরে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহরীন খান, গবেষণা ফেলো, মার্টিন স্কুল অব ফিউচার অব ডেভেলপমেন্ট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ আরিফ পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস নওশীন খান, গবেষণা বিশ্লেষক ও সমন্বয়কারী (ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট বিভাগ), বিশ্বব্যাংক, ওয়াশিংটন ডিসি; মোহাম্মদ ছাইফুল ইসলাম, জিএম, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মোঃ আলম মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহরীন খান বলেন, শুধু পুষ্টিগত বা বইয়ের বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবধর্মী শিক্ষা গ্রহণ করতে হবে। বিশেষ করে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার শিখে নিজেকে সমসাময়িক বিশ্বের সঙ্গে প্রস্তুত করতে হবে। তিনি আরও বলেন, শুধু মেধা থাকলেই সফলতার শীর্ষে পৌঁছানো সম্ভব নয়; এর সঙ্গে কঠোর পরিশ্রম অপরিহার্য।
ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কেবল বাংলা ভাষায় জ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয়। চাইনিজ, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জাপানিজসহ অন্যান্য আন্তর্জাতিক ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্বপরিসরে নিজেকে উপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মোঃ আরিফ পাঠান বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, আধুনিক জ্ঞান ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, মহিলা দলের সভাপতি শাহানা পারভীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.