1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কল্লা শহীদ র. মাজার জিয়ারত শেষে খড়মপুরে গণসংযোগে বিএনপি প্রার্থী মুশফিকুর রহমা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া–কসবা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।
গত রোববার সকালে তিনি প্রথমে কল্লা শহীদ র. মাজার শরীফ জিয়ারত করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
মাজার জিয়ারত শেষে মুশফিকুর রহমান খড়মপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি স্থানীয় বাজার, পাড়া-মহল্লা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ সহকারে শোনেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই নির্বাচন শুধু একটি দলের নয়, এটি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে চাই।”
নির্বাচনী প্রচারণায় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রচারণা চলাকালে খড়মপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.