1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও উন্নত করা জরুরি: এম এ মালিক

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

আগামী নির্বাচিত সংসদের কাছে তারুণ্যের প্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কারে জেন জি’র ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় সিলেটের চন্ডীপুলে কুশিয়ারা সেন্টারে শাহ ইকবাল চিশতী ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। তিনি বলেন, বর্তমানে সিলেট থেকে ঢাকায় যেতে দীর্ঘ সময় লাগছে, যা যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার প্রমাণ। এই যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করা জরুরি।

তিনি বলেন সিলেট অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজসহ অবকাঠামোগত যে উন্নয়ন আজ দৃশ্যমান, তার অধিকাংশই বিএনপি সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পরিকল্পনা ও বাস্তবায়নের ফল। একইভাবে নিখোঁজ নেতা ইলিয়াস আলী বিশ্বনাথসহ সিলেট অঞ্চলে যে উন্নয়ন করে গেছেন, তা আজও মানুষ স্মরণ করে।

এম এ মালিক বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইনশাআল্লাহ সিলেট-৩ আসনকে দেশের অন্যতম সেরা এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, নারী শিক্ষা ও নারীদের নিরাপত্তা বিএনপির অন্যতম অগ্রাধিকার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের স্বাধীনতা ও ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। তিনি ডা. জুবাইদা রহমানের পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক খ্যাতির কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এম এ মালিক বলেন, মাদক, দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। তিনি বলেন, এমন একটি সমাজ গড়তে চাই যেখানে নারীরা রাত ১২টায়ও নিরাপদে চলাফেরা করতে পারবে। সিলেট-৩ আসনের জনগণ যদি তাকে নির্বাচিত করেন, তবে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে এলাকায় কোনো অনিয়ম বা অন্যায় হতে দেবেন না বলে আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন শাহ ইকবাল চিশতী ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে’র সভাপতি শাহ ইকবাল চিশতী এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম আলম। এতে আরও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম, অধ্যাপক মো. ফরিদ উদ্দিন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, সিলেট জিয়া মঞ্চের আহ্বায়ক নিজাম উদ্দিন তরফদার, জুলাই যোদ্ধা জিল্লুর রহমান শোহেবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.