1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কিশোরগঞ্জে জাপা প্রার্থীর গণসংযোগে জনতার ঢল

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কিশোরগঞ্জে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর গণসংযোগে শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) কিশোরগঞ্জের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় দিনভর গণসংযোগ শেষে ছাদুরারপুলের রাজপথে অনুষ্ঠিত হয় এক বিশাল পথসভা।জনতার কণ্ঠে তখন একটাই অঙ্গীকার—উন্নয়নের প্রতীক লাঙ্গল।

কালিকাপুর চৌধুরীর বাজার ও সৈনিক নতুন বাজারে গণসংযোগ শেষে পুটিমারীর ছাদুরারপুল বাজারে আয়োজিত পথসভায় স্থানীয় জনগণের অভূতপূর্ব উপস্থিতি ও ভালোবাসায় মুগ্ধ হন নেতৃবৃন্দ।সভাস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়,যেখানে নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জাতীয় পার্টির প্রার্থী ও দলের প্রভাবশালী নেতা আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক আবেগঘন কণ্ঠে বলেন,“আমি কথা দিচ্ছি, আমার দ্বারা কখনো কারো বিন্দুমাত্র ক্ষতি হবে না।আপনারা আমার জন্য মাত্র একটি দিন কষ্ট করবেন,আর আমি আপনাদের সেবায় আগামী পাঁচটি বছর দিন-রাত পরিশ্রম করবো।”তিনি আরও অঙ্গীকার করেন, সৈয়দপুর ও কিশোরগঞ্জ এলাকার প্রতিটি রাস্তাঘাট ও অবকাঠামোর আমূল পরিবর্তন সাধন করা হবে।পাশাপাশি মাদক,চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ও নিরাপদ জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পথসভা শেষে উপস্থিত সাধারণ মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন ও সুশাসনের পক্ষে থাকার আশাবাদ ব্যক্ত করেন।স্থানীয়দের মতে,এই গণসংযোগ নতুন করে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে এবং ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.