1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) বলেছেন, নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য দেশী-বিদেশী একটি বড় অপশক্তি কাজ করছে এবং ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকদের হত্যা করেছে। এ পরিস্থিতিতে আমরাও একটা শঙ্কায় আছি এবং নিরাপত্তাহীনতায় আছি। তারপরও দেশের স্বার্থে এই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমরা অনেক ঝুঁকি নিয়েও নির্বাচনী মাঠে আছি। কারণ, এ নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত। এ নির্বাচন সঠিক সময় না হলে বাংলাদেশে বড় ধরনের বিপর্যয় ঘটবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিয়ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভিপি নুর বলেন, ‘আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আচরণ করছি এবং আমরা অন্যদেরকেও সহনশীল আচরণের আহবান জানাই। কিন্তু আমরা লক্ষ্য করছি যে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন উদ্দ্যেশ্যেপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অশালীন ও আক্রমনাত্মক আচরণ করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হুমায়ারা, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. শাহ আলম সরদার, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নেছার। এ সময় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.