1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

লক্ষ্মীপুরে বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

লক্ষ্মীপুর শহরের এলজিইডি এলাকায় বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাপায় আফরিন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে বেগমগঞ্জের দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ভয়াবহ ধাক্কায় অটোরিকশাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আফরিনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশাচালক রাজু গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে। ড্রাম ট্রাক দুর্ঘটনায় বার বার প্রাণহানির পরও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, দিনের আলোয় শহরের ভেতরে এমন বেপরোয়া যান চলাচলের ফলে একের পর এক প্রাণ ঝরলেও কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণ না থাকায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, ট্রাক চলাচলে কড়াকড়ি এবং সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.