1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নারীর মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনজীরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। বোয়ালমারী উপজেলার ছোলনা ও চতুল রেল কোচিং স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, নিহত আনজীরা বেগমের গ্রামের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামে। তিনি দীর্ঘ তিন বছর ধরে মেয়ের সঙ্গে বোয়ালমারী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার এক ছেলে আনিছুর রহমান ও এক মেয়ে জান্নাতী রয়েছে।

নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, আনজীরা বেগম কানে কম শুনতেন। ধারণা করা হচ্ছে, রেললাইনের ওপার থেকে কাপড় আনতে যাওয়ার সময় তিনি আসন্ন ট্রেনের শব্দ বুঝতে না পারায় দুর্ঘটনার শিকার হন। ট্রেনটি চলে যাওয়ার পর ঘটনাস্থলে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনায় নিহতের মাথা ও একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.