1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কোন বিশৃঙ্খলা বরদাশত করবো না : জেলা রিটার্নিং কর্মকর্তা

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেছেন, আপনারা সকলে আমাদের চোখে সমান। দুর্বল ও সবল বলে আমাদের চোখে কিছু নেই। আমাদের কাছে সকল প্রার্থী এক সমান। সোমবার (২৬ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রচারণা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং আচরণবিধি প্রতিপালন নিয়ে আলোচনা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা বলেন, আপনাদের অভিযোগ থাকলে ম্যাজিস্ট্রেটকে জানাবেন। তার পক্ষে সম্ভব হলে তাৎক্ষণিক ব্যাবস্থা নেয়া হবে। আপনাদের প্রতিটি আসনে একজন করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্য যিনি একজন বিচারক, তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা ইতিমধ্যে জানিয়েছে লিখিত অভিযোগ জানাতে। যদি কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে আপনারা লিখিত অভিযোগ করবেন। ঘটনা ঘটে গেলে যে ব্যাবস্থা নেয়া হবে না এমন না। আপনারা অভিযোগ করবেন।

নির্বাচনী আইন লঙ্ঘন করে নির্বাচিত হয়ে গেলেও এটা প্রমানিত হলে সেই পদ বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। আমরা এই সব আইন প্রয়োগ করে একটি গণতান্ত্রিক গ্রহনযোগ্য নির্বাচন আমরা করতে চাই।

আমরা প্রয়োজনে সকল আইন প্রয়োগ করবো। যিনি নির্বাচন করবেন তিনি যেন সকলের প্রতি সহনশীল আচরণ করেন। আমরা কোন বিশৃঙ্খলা বরদাশত করবো না। প্রার্থী একা অথবা নির্বাচনী এজেন্ট নিয়ে ঢুকবেন। এখানে প্রচারণা বা ভোট চাইতে পারবেন না। আপনি ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।

তিনি আরো বলেন, আপনাদের আপত্তি থাকলে অভিযোগ থাকলে আপনারা জানাবেন। নিজেরা এগুলো সমাধান করতে যাইয়েন না। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আপনারা অভিযোগ দিবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাবস্থা নিবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজারের আর্মি ক্যাম্পের অধিনায়ক  লে. কর্ণেল যুবায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, আনসার ভিডিপির জেলা কমান্ডেন কানিজ ফারজানা শান্তা প্রমূখ।

সভায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র আতাউর রহমান আঙ্গুর ও জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা সহ ৭ জন প্রার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.