1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

তারেক রহমানের চট্টগ্রাম জনসভায় মাইক চুরির ঘটনায় থানায় অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও সমাবেশস্থলের আশপাশ থেকে মাইক ও তার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার সকালে চট্টগ্রামের কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড সিস্টেমের মালিক।
অভিযোগকারী আবদুর রাজ্জাক জানান, তিনি ‘ঢাকা রাজ সাউন্ড সিস্টেম’-এর মালিক। তারেক রহমানের জনসভা উপলক্ষে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়। শনিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সর্বশেষ মাইক ও লাইন পরীক্ষা শেষে তারা স্থান ত্যাগ করেন। ওই সময় মাইকের নিরাপত্তায় রাস্তায় তার দুজন কর্মী টহলে ছিলেন।
তিনি আরও জানান, রোববার সকালে পুনরায় মাইক পরীক্ষা করতে গিয়ে ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার চুরি হওয়ার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিএনপির স্থানীয় নেতাদের জানানো হলে তারা থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেন। পরে তিনি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, প্রায় ২০ বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি পলোগ্রাউন্ড মাঠে পৌঁছে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে মঞ্চে ওঠেন। এর আগে শনিবার রাত ৮টার দিকে তিনি চট্টগ্রামে পৌঁছান।
সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সমাবেশস্থল ও আশপাশে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয় এবং অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ যেকোনো ঝুঁকিপূর্ণ বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকেই আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
এত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.