1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

শেখ হাসিনাকে দেখে ভোট দেয়নি মানুষ মেয়র আল মুজাহিদ হোসেন তুষার।

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৩৫ দেখেছেন

পলাশ (নরসিংদী প্রতিনিধি): শেখ হাসিনাকে দেখে মানুষ ভোট দেয়নি, আনোয়ারুল আশরাফ খানকে দেখে ভোট দিয়েছে আল মুজাহিদ হোসেন তুষার।

শেখ হাসিনা পলাশে এসে নির্বাচন করে না। শেখ হাসিনাকে দেখে পলাশের মানুষ ভোট দেয়নি বিগত সময়ে। সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ দেখেই শেখ হাসিনাকে ভোট দিয়েছে, নৌকা মার্কায় ভোট দিয়েছে’- নৌকা নিয়ে নির্বাচিত ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এমপি-র উপস্থিতিতে এ কথা বলেন।

তিনি স্থানীয় নরসিংদী- ২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, ও কামরুল আশরাফ খান পোটন সার কেলেঙ্কারি মামলায় বর্তমান জেলহাজতে তার আপন ভাগিনা।

২৩ জুন রবিবার সন্ধ্যায় পলাশ বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভায় এ বক্তব্য দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

মেয়রের এই মন্তব্যে তৃণমূল আওয়ামী লীগের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। পাশাপাশি তাঁর বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার দৈনিক ঘোষণাকে বলেন, ‘মূলত আমার বক্তব্যটি বিকৃত করা হয়েছে। আমি বোঝাতে চেষ্টা করেছি আমরা যারা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জনপ্রতিনিধি হয়েছি তারা যদি জনবিচ্ছিন্ন হয়ে যাই তার প্রভাব দলের মধ্যে পড়বে। তাই দলের ত্যাগী তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছি। মাঠ পর্যায়ে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার প্রতিনিধিত্ব আমরাই করছি।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন জানান এ ধরনের বক্তব্য দলীয় গঠনতন্ত্র পরিপন্থী এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অপমানের শামিল, খুব শীঘ্রই তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী জানান বিষয়টি তার জ্ঞানের অভাব, তবে এ ধরনের বক্তব্য দলীয় শিষ্টাচার বিরোধী জেলার সভাপতির সাথে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.