1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ফুট অ্যান্ড মাউথ ডিজিজ নিয়ন্ত্রণে দেশীয় ভ্যাকসিন উন্নয়নে ঢাবি ও লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

২১ জানুয়ারি ২০২৬ বাংলাদেশে প্রাণিসম্পদের গুরুত্বপূর্ণ রোগ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (FMD) নিয়ন্ত্রণে দেশীয় ভ্যাকসিন উন্নয়ন ও উৎপাদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবিয়াল জেনেটিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স ল্যাবরেটরি (MGBL-109) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট (LRI)- এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ২১ জানুয়ারি ২০২৬, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অপরদিকে লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক ড. মো. মোস্তফা কামাল।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন, চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান, মাইক্রোবিয়াল জেনেটিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স ল্যাবরেটরির প্রধান গবেষক অধ্যাপক ড. মুনাওয়ার সুলতানা, লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিনাত সোবহান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আল আমিন উপস্থিত ছিলেন।

স্বাক্ষর অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় পক্ষই কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে। যা শিক্ষা ও গবেষণায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধনে সহায়ক হবে।

এই সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা, এফএমডিভি ভ্যাকসিন সিড উন্নয়ন, প্রযুক্তি ও ফর্মুলেশন হস্তান্তর, রোগ নির্ণয়, ডায়াগনস্টিক কিট উন্নয়ন, গবেষণা তথ্য বিনিময় এবং বিজ্ঞানী ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত এফএমডিভি ভ্যাকসিন সিড ও প্রোটোকল LRI- এর মাধ্যমে নিবন্ধন সাপেক্ষে বাণিজ্যিক উৎপাদনে ব্যবহৃত হবে।

তিন বছর মেয়াদি এই চুক্তি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, ভ্যাকসিনে আত্মনির্ভরশীলতা অর্জন এবং জনস্বার্থে গবেষণাভিত্তিক উদ্ভাবনকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.