1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে তালা!

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৪ দেখেছেন

দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যখন নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরে ব্যস্ততা তুঙ্গে, ঠিক সেই সময়েই রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইট কার্যত অচল হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, গুরুত্বপূর্ণ এই ওয়েবসাইটটি গত কয়েক দিন ধরে ব্লকড অবস্থায় থাকায় নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন না সংশ্লিষ্টরা।

তথ্যপ্রযুক্তির এই যুগে নির্বাচন সংক্রান্ত হালনাগাদ তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম সরকারি ওয়েবসাইট। অথচ রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়ছেন গণমাধ্যমকর্মী, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়েবসাইটটি কোনোভাবে খুললেও অধিকাংশ লিঙ্ক ব্লকড থাকায় ভেতরের কোনো তথ্য দেখা যাচ্ছে না। দু-একটি লিঙ্ক সচল থাকলেও সেখানে নেই কোনো হালনাগাদ তথ্য। বিশেষ করে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কোনো তথ্যই ওয়েবসাইটটিতে পাওয়া যাচ্ছে না।

এর ফলে রাজশাহী বিভাগের অধীন সংসদীয় আসনগুলোতে কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন, প্রার্থীদের হলফনামা, ভোটার সংখ্যা, ভোটকেন্দ্র ও কেন্দ্রভিত্তিক তথ্য—এমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় সম্পর্কেই অনলাইনে তথ্য পাওয়া যাচ্ছে না। এতে করে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সংবাদ সংগ্রহেও বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সাংবাদিকরা।

ভুক্তভোগীদের অভিযোগ, রাজশাহী বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের অধিকাংশ সরকারি দপ্তরের ওয়েবসাইটেই দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় তথ্যের অভাব রয়েছে। নিয়মিত হালনাগাদ না থাকায় অনেক ওয়েবসাইটে দুই থেকে তিন বছর আগের তথ্যই ঘুরেফিরে দেখা যায়। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুর সময় খোদ নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত আঞ্চলিক দপ্তরের ওয়েবসাইটের এই বেহাল অবস্থায় ক্ষোভ আরও তীব্র হয়েছে।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না বা নির্বাচন সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে না—এমনটা হওয়ার কথা নয়। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান। তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্যই ওয়েবসাইটে থাকার কথা। তবে কেউ চাইলে সরাসরি আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে এসব তথ্য সংগ্রহ করতে পারবেন।

অন্যদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত একটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার স্থানীয় এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে নির্বাচন সংক্রান্ত সব তথ্য অনলাইনে সহজলভ্য থাকা অত্যন্ত জরুরি। কোন আসনে কারা প্রার্থী, তাদের হলফনামা, ভোটার সংখ্যা, ভোটকেন্দ্র ও কেন্দ্রসংক্রান্ত তথ্য—সবকিছুই পর্যবেক্ষণের জন্য অপরিহার্য। অথচ রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে এসব তথ্যের কোনো কার্যকর লিঙ্কই নেই।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের অধীন আঞ্চলিক দপ্তরের ওয়েবসাইট এভাবে দীর্ঘ সময় অচল থাকা শুধু দায়িত্বহীনতারই নয়, বরং স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়ার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুত সময়ের মধ্যে ওয়েবসাইটটি সচল করে প্রয়োজনীয় ও হালনাগাদ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.