1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

হাকিমপুরে ৬০ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যর অভিযোগ মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

দিনাজপুরের হাকিমপুরে ৬০ লাখ টাকা নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে গোবিন্দপুর গুমড়া দ্বি-মুখী দাখিল মাদরাসার সভাপতি আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এদিকে চাকরি প্রার্থীরা (বাদী) পুনরায় কর্মচারী নিয়োগ নির্বাচনী পরীক্ষা সহ কথিত নিয়োগ বাতিলের জন্য আদালতে একটি মামলা করেছেন। মামলায় মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, মাদরাসার সুপার ও সভাপতি সহ ১২ জনকে বিবাদী করা হয়।

গত বছরের ২০ ডিসেম্বর গোবিন্দপুর গুমড়া দ্বি-মুখী দাখিল মাদরাসায় পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, নৈশপ্রহরী ও আয়া পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানটি। আর কথিত এই নিয়োগ নির্বাচনী পরীক্ষার আয়োজন করে নিয়োগ বোর্ডের সভাপতি আব্দুর রাজ্জাক। এমনকি সভাপতি নিজ প্রতিষ্ঠানের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র করে চাকরি প্রার্থীদের ভয়-ভীতি দেখিয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য করান। যা নিয়ম বহির্ভূত। নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই চাকরি প্রার্থী ও মামলার বাদী আসাদুজ্জামান তামিম, মৌসুমী আকতার, সাজ্জাদ হোসেন ও আব্দুল ওয়াজেদ পারভেজের কাছে ১৫ লাখ টাকা করে দাবী করেন সভাপতি আব্দুর রাজ্জাক। দাবীকৃত টাকা না দেওয়ায় সভাপতি তার পছন্দের প্রার্থী রাশেদুজ্জামান লিফাত, শাকিল আহমেদ, মিনহাজ হোসেন ও মোস্তারী আক্তার মিতুকে পরীক্ষার আগেরদিন রাতে নিয়োগ নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করেন এবং পরীক্ষায় পাশ করিয়ে অবৈধভাবে নিয়োগ দেন।

মামলার (বাদী) চাকরি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, চাকরি দিতে হলে সভাপতি ১৫ লাখ টাকা দাবি করেন। আমরা জানাই, টাকা দেওয়ার সামর্থ্য নেই এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি চাই। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেন, টাকা ছাড়া চাকরি হবে না। টাকা দিতে অক্ষম হওয়ায় আমরা চাকরি পাইনি, অথচ টাকার চুক্তির মাধ্যমে অন্য চারজন প্রার্থী চাকরি পায়। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটে। এসব অনিয়মের কারণে আমরা আদালতে মামলা করেছি।

আরো কয়েকজন চাকরি প্রার্থী বলেন, এই নিয়োগ পরীক্ষা মানি না। এটা অবৈধ, বিধি বহির্ভূত, অকার্যকর ও বে-আইনী নিয়োগ প্রক্রিয়া। এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। স্বচ্ছতার সাথে পুনরায় নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা হোক।

গোবিন্দপুর গুমড়া দ্বি-মুখী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোজাহার আলী বলেন, সভাপতি যাদের চারজনের কাছে ৬০ লাখ টাকা নিয়ে অবৈধ ভাবে নিয়োগ দিয়েছে, আমি তাদের মাদরাসায় যোগদানের অনুমতি দিব না। সম্পূর্ণ স্বচ্ছভাবে পুনরায় নিয়োগ পরীক্ষার মাধ্যমে মেধা সম্পন্ন ব্যক্তিরা চাকরি পাবে, আমি সেটাই চাই।

নিয়োগ বোর্ডের সদস্য মতিয়ার রহমান বলেন, স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান ইমরান সহ আমি প্রশ্নপত্র ফটোকপি করার জন্য বাইরে নিয়ে যায়। সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা আমি বলতে পারব না।

গোবিন্দপুর গুমড়া দ্বি-মুখী দাখিল মাদরাসার সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, নিয়োগ নির্বাচনী পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে হয়েছে। কোনো অনিয়ম বা ঘুষ-বানিজ্য হয়নি। এসব অভিযোগ সত্য নয়। কেউ যদি প্রমাণ দিতে পারে আমি টাকা নিয়ে নিয়োগ দিয়েছি, তাহলে আমি সভাপতির পদে থাকবো না। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলে, এব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত ১২ জানুয়ারী দিনাজপুরের হাকিমপুর সিভিল জজ আদালতে চাকরি প্রার্থীরা মামলাটি দায়ের করেন। যার নং ০১/২৬। কথিত নিয়োগ পরীক্ষা ও নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষার মাধ্যমে কর্মচারী নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী ও চাকরি প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.