1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

দাউদকান্দি জামায়াত প্রার্থীর নির্বাচন নিয়ে সংশয় ও শঙ্কা প্রকাশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মো. মনিরুজ্জামান বাহালুল বলেছেন, বর্তমানে বাংলাদেশের অবস্থা রোগাক্রান্ত ও অক্ষম এক শরীরের মতো। বহুবার প্রিয় মাতৃভূমিকে বন্দীদশা থেকে মুক্ত করার চেষ্টা হলেও প্রতিবারই নতুনভাবে বিপদগ্রস্ত হতে হয়েছে। ২৪-এর অভ্যুত্থানের পরও এই ধারাবাহিকতার ব্যত্যয় ঘটেনি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অসংখ্য লাশ ও রক্ত যেন বিফলে গেছে।
তিনি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, বৈষম্য, বিচারহীনতার সংস্কৃতি, পেশিশক্তির দৌরাত্ম্য, প্রশাসনের স্বেচ্ছাচারিতা, মাফিয়া ও সিন্ডিকেট, মাদকের সয়লাব এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে লাশের মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। শহীদ শরীফ উসমান হাদীর হত্যাকাণ্ড এর সর্বশেষ উদাহরণ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় দাউদকান্দি বিশ্বরোডের সানাই পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা একটি মানবিক ও কল্যাণকর আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করেছিলাম এবং সম্মিলিতভাবে একটি মডেল বাংলাদেশ গড়ার আন্তরিক প্রচেষ্টা ছিল। কিন্তু একটি রাজনৈতিক দলের দায়িত্বহীন ও লোভাতুর মানসিকতার কারণে আজ দেশের সব সূচক নিম্নমুখী। ক্ষমতার লোভে তারা পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসরদের গলায় ফুলের মালা পরাচ্ছে, বিপথগামী যুবকদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিচ্ছে, কিশোর গ্যাং তৈরি করে সাধারণ মানুষের বাকস্বাধীনতা হরণ করছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে না যায়, সে লক্ষ্যে কেন্দ্রদখল ও শারীরিক আঘাতের আগাম বার্তা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.