1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে  ২০জানুয়ারি সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয় । সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকরী ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী অফিসার (ভূমি)রাকিন মাসরুর খান, পলাশ উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ কাজী আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা মাছুম ভূঁইয়া , মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, মৎস্য কর্মকর্তা রোখসানা সুলতানা, পলাশ থানার সেকেন্ড অফিসার মোঃরাকিবুল ইসলাম ,পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা,পলাশ উপজেলা এনসিপির সমন্বয়ক সাইদুল ইসলাম রাকিব, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর নরসিংদী জেলার আহব্বায়ক আব্দুর রহীম কাশেমী প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে অবৈধ অস্ত্র ও মাদক নির্মুল রোধে মাঠে আমরা কাজ করছি। অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আরো কঠোর ও সচেতনভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উপজেলার প্রতিটি নাগরিক যেন নিরাপদে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।মাদক, অস্ত্র, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.