1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

রাজশাহীতে বিজিবির অভিযান বিদেশি অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে বিজিবির অভিযানে সীমান্তবর্তী কাটাখালী এলাকায় যুক্তরাষ্ট্রের তৈরি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেল ৩ টার দিকে রাজশাহী বিজিবি ব্যাটালিয়ান-১ এর অধিনায়ক লে. কর্লে: রিয়াজ শাহরিয়ার প্রেস ব্রিফিং করে গণমাধ্যমের সামনে এসব তুলে ধরেন।
তিনি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর তিনটি বিশেষ টহল দল অভিযান চালায়। চর এলাকায় মাটির ভেতরে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী মালিকবিহীন ছিল।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন, অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন, চেকপোস্ট ও নিয়মিত টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.