1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

টঙ্গীবাড়ীতে গণভোট ও বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে মতবিনিময় সভা

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

টঙ্গীবাড়ীতে গণভোট ও বিশেষ কম্বিং অপারেশন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯জানুয়ারী) বেলা ১১ টায় টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।

বক্তারা বলেন, গণভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ কার্যক্রম দমনে বিশেষ কম্বিং অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে মৎস্যজীবী ও জেলেদের উদ্দেশ্যে নদী ও জলাশয়ে কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হতে এবং সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো.জয়নাল খালাসী, টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপন সরদার, ইউপি সদস্য বাবু হাওলাদার, সিদ্দিক বেপারি, কায়ুম শেখ সহ জেলে,আড়তদার,ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.