গত ১৮জানুয়ারি গতকাল রাতে রবিবারে সংঘটিত এই ঘটনায় ডাকাতদল একটি বাড়িতে হানা দিয়ে দুই আপন বোনকে হাত-পা বেঁধে চার ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার সময় ঘরে কেবল ওই দুই বোনই অবস্থান করছিলেন। গভীর রাতে একদল ডাকাত ঘরে প্রবেশ করে তাদের ভয়ভীতি দেখিয়ে বেঁধে ফেলে এবং পরে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।
পরিবারের সদস্যরা আরও জানান, ভুক্তভোগী দুই বোনের একজন গতকালই পাতারহাট থেকে একটি স্বর্ণের হার কিনেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই স্বর্ণের হারটির খবর পেয়ে ডাকাতরা পূর্বপরিকল্পিতভাবে ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে আসে।
তবে দুর্ভাগ্যক্রমে হারটি ওই সময় বাড়িতে না থাকায় ডাকাতদের হাতে পড়েনি। এ বিষয়ে ভুক্তভোগীরা হার কেনার ক্যাশ মেমোর ছবি সংবাদ কর্মীদের দেখিয়েছেন।এই ব্যাপারে মেহেন্দিগঞ্জ অফিসার ইনচার্জ মিজানের সাথে ফোনে কল দিলে তিনি ফোনটি রিসিভ করেননি