1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মুরাদনগরে জামায়াত প্রার্থী ইউসুফ সোহেলের গণসংযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ১১ দলীয় জোট প্রার্থী ও জামায়াত নেতা ইউসুফ সোহেল বৃহস্পতিবার উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন বাজারের দোকান-পাঠ, বাসা বাড়িতে গিয়ে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান। যাত্রাপুর, রগুরামপুর, সিংহারিয়া, মোচাগড়া, ছিলিমপুর, ভবানীপুর, শোলাপুকুরিয়া গ্রামে নির্বাচনী গণসংযোগকালে উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবু বকর খান, ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মোমেন, ইউনিয়ন নির্বাচন পরিচালক আবু ইউসুফ খান, জামায়াতের রুকন কাজী শাহাবুদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশন ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, কোম্পানীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি ইব্রাহীম ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি ইমন খানসহ তিন শতাধিক নেতাকর্মী প্রার্থীর সাথে ছিলেন। বিভিন্ন পথসভায় ইউসুফ সোহেল বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, হয়রানি ও চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। গত ৫৩ বছরেও আপনাদের এলাকায় কোন ধরনের উন্নয়ন হয়নি। আপনারা একটা বারের জন্য হলেও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে জনগণের সেবা করার সুযোগ দেন।৷ # #

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.