বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইয়াকুব আলীর (৭৫) নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ ১৪ জানুয়ারি সকালে খুলনা আলিয়া মাদ্রাসা ময়দানে ও পরে গ্রামের বাড়ি শাহপুর নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দু,দফায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আগামী ১৬ জানয়ারি শুক্রবার রুপসা বাসস্টান্ডস্থ দাদা ম্যাচ কাদেরিয়া জামে মসজিদে জুম্মাবাদ দোয়া মাহফিলের আয়োজন জরা হয়েছে। এর আগে মঙ্গলবার ১৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহানগরীর শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ ইয়াকুব আলী ইন্তেকাল করেন। গত ৯ জানুয়ারি শুক্রবার বিকালে তিনি হ্নদরোগে আক্রান্ত হলে দ্রুত এই হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে ইয়াকুব আলীর কফিন হাসপাতালে রাখা হয়। বুধবার সকালে তার কফিন শেষ বারের মতো নগরীর টুটপাড়া নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর এখানে আত্মীয়, স্বজন, প্রতিবেশীদের একনজর দেখার জন্য এলাকার মানুষ ভীড় করে। সেখান থেকে তার কফিন আলীয়া মাদ্রাসা ময়দানে। আলীয়া মাদরাসা ময়দানে জানাজায় ইমামতি করান কেডিএ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হুসাইন। জানাজায় অংশগ্রহণ করেন, খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, জামায়াত ইসলামী খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এ্যাডঃ জাহাঙ্গীর হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এ্যাডঃ শাহ আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদ, খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান,খুলনা প্রেসক্লাবের আহাবায়ক এনামুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ মো: রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য এরশাদ আলী, কেএম জিয়াউস সাদাত, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, এমইউজের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো চিফ এইচ এম আলাউদ্দিন, বাংলা ভিশনের আতিয়ার পারভেজ, বাংলা নিউজ ২৪ এর খুলনা ব্যুরো মাহমুদুর রহমান মুন্না, আবুল হাসান শেখ, আমিরুল ইসলাম, সময় টিভির আব্দুল্লাহ আল রুবেল, আলমগীর হান্নান, দৈনিক ঘোষণার খুলনা ব্যুরো চিফ মো: রবিউল হোসেন খান, শেখ সামসুদ্দোহা, শামসুল আলম খোকন, সেলিম গাজী, কামরুল হোসেন মনি, ইয়াসিন আরাফাত রুমি, মুজাচ্ছিদুর রহমান, ইমরান হোসেন, কামাল হোসেন, কায়কোবাদ মোল্লা বুলবুল, আলীয়া মাদরাসার সেক্রেটারি আ ন ম হুজায়ফা, নজরুল ইসলাম, কবি সৈয়দ আলী হাকিম, মনির হোসেন সহ বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো মুসল্লী অংশগ্রহণ করেন। প্রথম জানাজা শেষে কফিন তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার শাহপুরে রওনা হয়। সকাল সাড়ে ১১ টার দিকে কফিন পৌঁছালে তার আপন ভাই দ্ধিতীয় জানাযা নামাজে ইমামতি করেন। পরে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।