1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বাউফলে সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মৎস্যজীবী দলের আলোচনা সভা দোয়া ও মাহফিল

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফল উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত  (১৩ জানুয়ারি ২০২৬) সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের বাসভবন হল রুমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার। তিনি মরহুম নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করে বলেন, দেশের উন্নয়নে ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন খান (লিটন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এই দোয়া মাহফিলে শরিক হন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.