1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বগুড়া সদরে অবৈধ ইটভাটায় কঠোর অভিযান: দুটি চিমনী গুঁড়িয়ে, জরিমানা ৫ লাখ টাকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ইটভাটার চিমনী সম্পূর্ণ এবং একটি ইটভাটার চিমনী আংশিক ভেঙে দিয়েছে। এ সময় ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বগুড়া সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।

অভিযানে যেসব ইটভাটায় ব্যবস্থা নেওয়া হয় সেগুলো হলো— সদরের সাবগ্রাম এলাকার মেসার্স সারিয়াকান্দি ব্রিকস, চকঝপু এলাকার পুলক ব্রিকস এবং বুজরুক মাঝিড়া এলাকার মেসার্স টিএমএসএস ব্রিকস। এর মধ্যে সারিয়াকান্দি ব্রিকস ও পুলক ব্রিকসের চিমনী সম্পূর্ণ ভেঙে দেওয়া হয় এবং টিএমএসএস ব্রিকসের চিমনী আংশিক ভেঙে দিয়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি এফএএল-জি ইট উৎপাদনে উৎসাহিত করা হয়।

তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানে পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ, পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান, জেলা পুলিশের একটি টিম, সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.