নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় আধুনিক চিকিৎসা সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পপুলার হাসপাতাল রোগীদের কাছে আস্থার নাম হয়ে উঠেছে। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে রোগীদের দেওয়া হচ্ছে মানসম্মত চিকিৎসা সেবা, যা আরও স্বস্তিদায়ক করে তুলেছে হাসপাতালের মনোরম ও রোগীবান্ধব পরিবেশ।
পপুলার হাসপাতালের প্রতিটি বিভাগে রয়েছে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত টিম। রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা ও পরবর্তী সেবা—সব ক্ষেত্রেই সর্বোচ্চ যত্ন ও পেশাদারিত্ব বজায় রাখা হয়।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ম্যানেজিং ডিরেক্টর মাহাবুবর রহমান মোল্লা বলেন , রোগীদের মানসিক স্বস্তি নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, সুসজ্জিত ওয়ার্ড, অপেক্ষাকক্ষ এবং আন্তরিক সেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে রোগীরা যেমন দ্রুত সেবায় প্রবেশাধিকার পাচ্ছেন, তেমনি চিকিৎসার প্রতি তাদের আস্থাও বেড়েছে।
রোগী ও স্বজনদের মতে, পপুলার হাসপাতালে চিকিৎসকদের আন্তরিকতা, সময়ানুবর্তিতা এবং পরিষ্কার পরিবেশ চিকিৎসা অভিজ্ঞতাকে আরও ইতিবাচক করেছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে মানবিক আচরণের সমন্বয়ই পপুলার হাসপাতালের প্রধান শক্তি।
স্বাস্থ্যসেবায় গুণগত মান বজায় রেখে রোগীদের সর্বোত্তম সেবা দেওয়ার প্রত্যয়ে পপুলার হাসপাতাল ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।