1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

অনিয়ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে: মাসুম বিল্লাহ

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

এলপিজি গ্যাসের অযোক্তিক ও অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনস্বার্থে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর নেতৃবৃন্দ।

এসময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, দেশের সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাত্রা ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরমভাবে বিপর্যস্ত। এরই ধারাবাহিকতায় এলপিজি গ্যাসের সাম্প্রতিক অতিরিক্ত ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন করে অসহনীয় চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, ভাড়াটিয়া জনগোষ্ঠী, ছোট ব্যবসায়ী ও হোটেল-রেস্তোরাঁ সংশ্লিষ্টরা এ মূল্যবৃদ্ধির ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, অনেক এলাকায় বিক্রেতারা নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে ইচ্ছেমতো দামে এলপিজি গ্যাস বিক্রি করছে, যা ভোক্তা অধিকার ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী। কার্যকর নজরদারির অভাবে এই অনিয়ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে।

এমতাবস্থায় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর পক্ষ থেকে ডিসি মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে- এলপিজি গ্যাসের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করা, অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, জনস্বার্থ বিবেচনায় এলপিজি গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা অত্যন্ত জরুরি মনে করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ মুহাম্মদ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ এর সভাপতি মুহাম্মাদ সোহেল প্রধান, সেক্রেটারি আবদুল মজিদ, শহর দক্ষিণ শাখার সেক্রেটারি মুহাম্মাদ ইলিয়াস হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.