1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কমলগঞ্জে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গত শনিবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। শিক্ষার গুণগত মানোন্নয়ন, সময়োপযোগী প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখায় উপজেলা পর্যায়ে
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার
অভয় চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাজ্জাদুর রহমান, অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন যাবত শিক্ষার্থীদের কিভাবে বিদ্যালয়মুখী করা যায় সে বিষয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে উনার যথেষ্ট অবদান রয়েছে। তিনি একাধারে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠের সাথে জড়িত থেকে আগামী প্রজন্মকে একটি আলোকিত সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সম্মানটুকু উনার পাওনা স্বরূপ উপজেলা প্রশাসন মূল্যায়ন করেছেন। স্থানীয়রা তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

অভয় চরণ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দুর্জয় সাহা জানান, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি একজন আদর্শ শিক্ষক উনার মাধ্যমে লেখাপড়ার মান আরো এগিয়ে যাবে, আমি উনার উত্তরোত্তর সমৃদ্বি কামনা করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.