1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পূর্ব শত্রুতার জের ধরে রূপগঞ্জে দুই সাংবাদিককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত, থানায় মামলা, গ্রেপ্তার-১

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন রাশেদুল ইসলাম ও নাজমুল হাসান নামে দুই সাংবাদিককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে রাশেদুল ইসলাম বাদী হয়ে রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ আফজাল হোসেনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আফজাল হোসেন উপজেলার দক্ষিণবাগ এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

রাশেদুল ইসলাম জানান, তিনি দৈনিক মানবকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। স্থানীয় সন্ত্রাসী আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল, সুখেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সখ্যতা গড়ে সাধারণ মানুষের জমি জবর দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে। ৫ ই আগস্টের পর আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। রাশেদুল ইসলাম সহ তার সহকর্মীরা ঘটনার সংবাদ প্রকাশ করে। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে রাশেদুল ইসলাম তার সহকর্মী এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসানকে নিয়ে দক্ষিণবাগ এলাকায় তার জমি দেখতে যান। ওই শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল, সুখেনসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাশেদুল ইসলাম ও নাজমুল হাসানের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রাশিদুল হাসান ও নাজমুল হাসানকে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে সাংবাদিকরা রাশেদুল ইসলাম ও নাজমুল হাসানকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। এই ঘটনায় সাংবাদিক রাশিদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে সাথে একজনকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.