1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঝিনাইগাতীতে মামলা ও কারাবরণের শিকার বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের মাধ্যমে এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় পাঁচ শতাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় প্রায় ৭৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়। দায়েরকৃত মামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয় মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন বিল্লালের বিরুদ্ধে। তার নামে সর্বমোট ২২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে, কারাবরণের ক্ষেত্রে সর্বোচ্চ ভোগান্তির শিকার হন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম মোস্তাফা। তিনি বিভিন্ন মামলায় মোট ১০৫ দিন কারাভোগ করেন। এছাড়া সর্বশেষ ২০২৪ সালে কারাবরণ করেন সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

মামলা ও কারাবরণের শিকার বিএনপি নেতাকর্মীদের সম্মানে এবং সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গজনী অবকাশ কেন্দ্রের শিশু পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও শেরপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া ও মিলনমেলায় শুধুমাত্র মামলা ও কারাবরণের শিকার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা তাদের ওপর চালানো নির্যাতন, হয়রানি ও রাজনৈতিক মামলার অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.