1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে শীতার্তদের পাশে বিজিবির মানবিক উদ্যোগ

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম অঙ্গীকার।

এরই ধারাবাহিকতায় চলমান তীব্র শীতে মানবিক সহায়তার অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক দিনাজপুর (বিরল ও বোচাগঞ্জ উপজেলা) এবং ঠাকুরগাঁও (পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলা) জেলার সীমান্তবর্তী এলাকা এবং দিনাজপুর জেলা শহরে বসবাসরত শীতার্ত ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ০৯ জানুয়ারি ২০২৬ তারিখে পরিচালিত এ কার্যক্রমে সর্বমোট দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, তীব্র শীতে মুসলিম, হিন্দু ও খৃষ্টান অসহায়, দুস্থ, গরিব,এতিম এবং প্রতিবন্ধী মানুষের মাঝে সামান্য স্বস্তি পৌঁছে দিতে পারাই বিজিবির মানবিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও সাধারণ মানুষের মধ্যকার পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্তবর্তী ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি কার্যকর ভূমিকা পালন করে যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.