1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

‎মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

‎মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার সূচনা করা হয়।
‎
‎ জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী মিসেস সায়মা আক্তার।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,
‎“একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে আমাদের সর্বত্র পেশাদারিত্ব বজায় রাখতে হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই পুলিশ সদস্য, তাই খেলাধুলার মধ্যেও শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় থাকবে বলে আমি প্রত্যাশা করি।”
‎
‎এ প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলাসহ সিলেট রেঞ্জের চারটি জেলা এবং সিলেট আরআরএফ-এর মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজু এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.